× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নড়াইলে ট্রেনে কাটা পড়ে এক নারী ও শিশু নিহত।

নড়াইল প্রতিনিধি

২৬ এপ্রিল ২০২৬, ১৩:০৫ পিএম

নড়াইলের পৌর এলাকা বরাশুলা চিত্রা রেল সেতু এলাকায়  ট্রেনে কাটা পড়ে পলি বেগম(২৭) নামে এক নারী ও তার কোলে থাকা (২) বছরের এক শিশু নিহত হয়েছে। শনিবার দুপুর ১.০০ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত পলি বেগম নড়াইল সদর থানা মূলদাইড় গ্রামের নুর ইসলাম ভূইয়া এর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, নড়াইল পৌর এলাকার বরাশুলা চিত্রা রেল সেতু এলাকায় একটার দিকে এক মহিলা তার ছেলে সন্তানকে নিয়ে রেল সেতুর আশপাশে ঘোরাঘুরি করছিল। এসময় ওই নারী স্থানীয়দের কাছে ট্রেন কখন আসবে বলে জিজ্ঞেস করছিল। স্থানীয়রা তাকে সেখান থেকে চলে আসার অনুরোধ করেন। কিছু সময় পর ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রপসী বাংলা এক্সপ্রেস নামের ট্রেনে কাটা পড়ে ওই নারী। এসময় ওই নারীর কোলে থাকা শিশুটি ছিটকে পড়ে রাস্তায়। শিশুটিকে দেখে দ্রুত ছুটে আসেন স্থানীয়রা।শিশুটি বেঁচে আছেন মনে করে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশুটিকে কোলে করে হাসপাতালে নিয়ে আসা বরাশুলা গ্রামের জামাল বলেন, হঠাৎ করে দেখি রেল সেতুর কাছে মানুষ দৌড়ে যাচ্ছে। আমি দৌড়ে  গিয়ে দোখি এক মহিলা রেলে কাটা পড়ে মারা গেছে। শিশুটি পাশে পড়ে আছে। শিশুটি তখন জীবিত ছিল। আমি শিশুটিকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

গ্রাম পুলিশ মো. মনিরুল ইসলাম বলেন, ১২ টার দিকে ওই নারীকে আমি রেল সেতু এলাকায় ঘোরাঘুরি করতে দেখছি। তাকে এখান থেকে চলে ও যেতে বলেছিলাম আমি। ওই নারী আমাকে বলছিল ট্রেন কখন আসবে? তখন আমি সেতুর নিচে একটি চায়ের দোকানে চা খেতে যাচ্ছিলাম। পরে দেখি রেলের উপর বসে ছিল শিশুটিকে নিয়ে ওই নারী। কিছু সময় পর ট্রেনে আসলে কাটা পড়ে ওই নারী।

নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন,ট্রেনে কাটা পড়ে এক নারী ও তার কোলো থাকা এক শিশু নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রেলের জায়গা হওয়ায় বিষয়টি রেল পুলিশকে অবগত করা হয়েছে ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.