× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বদরগঞ্জে জাগো রংপুর পত্রিকার ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বদরগঞ্জ রংপুর প্রতিনিধি

২৬ এপ্রিল ২০২৬, ১২:৫০ পিএম

বদরগঞ্জের সপ্তাহিক পত্রিকা জাগো রংপুর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। 

অনুষ্ঠানে জাগো রংপুর পত্রিকার সম্পাদক মন্ডলীর উত্তম কুমার সাহার সভাপতিত্বে ও আমার দেশ পত্রিকার বিভাগীয় প্রধান বাদশা ওসমানী সঞ্চালনায়, উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আঞ্জুমান সুলতানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম আজিজুল হক, উপজেলা যুগ্ম সাধারণ মাহফুজা বেগম মিষ্টি, বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার উপজেলার সাংবাদিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সাংবাদিকরা বলেন, জাগো রংপুর পত্রিকা শুধু সংবাদ পরিবেশনই করে না, বরং সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে গণমাধ্যম দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করে।

জাগো রংপুর পত্রিকার সম্পাদক ফেরদৌস আলী বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে পত্রিকাটি নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে ১০ বছর ধরে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.