চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন উত্তর ইছাখালীর সাহেবদীনগর গ্রামে অবস্থিত “সৈয়দ সাহেবের বাড়িতে” আওলাদে গাউসুল আজম দস্তগীর শাহসূফি সৈয়দ আবুল ওলা (রহ.) সৈয়দ সাহেব (পীর সাহেব)-এর পূর্বপুরুষদের ফাতেহা শরীফ উপলক্ষে কুরআন খতম মিলাদ মাহফিল যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পীর বুজুর্গানে দীনের রূহের মাগফিরাত কামনা করা হয় এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য মোনাজাত করা হয়।
উল্লেখ্য, সৈয়দ আবুল ওলা (রহ.) সৈয়দ সাহেবের পূর্বসূরীরা ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে বাগদাদ থেকে এই অঞ্চলে আগমন করেন। তাঁর পূর্বপুরুষ কুতুবে আকতাব ও আবদাল হযরত মাওলানা সৈয়দ নূর উদ্দীন (রহ.) অন্যান্য আউলিয়া কেরামের সাথে বাংলার এই অঞ্চলে ইসলামের প্রচারে আসেন। পরবর্তীতে তাঁর পারিবারিক ধারাবাহিকতায় একের পর এক পীরে কামেল ও রূহানী পথপ্রদর্শকের আবির্ভাব ঘটে।
তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন তার সন্তান পীরে কামেল সৈয়দ রিয়াজ উদ্দিন (রহ.), তাঁর পুত্র মাওলানা সৈয়দ ইমাম উদ্দিন (রহ.), তাঁর পুত্র সৈয়দ সিদ্দিক আহমদ (রহ.) এবং তাঁরই সন্তান সৈয়দ আবুল ওলা (রহ.)। বর্তমানে তাঁর পুত্র সৈয়দ ফখর উদ্দিন এই আধ্যাত্মিক সিলসিলার উত্তরাধিকার বহন করে চলেছেন।