× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ছাত্রশিবিরের গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দেয়াল লিখন

কবি নজরুল কলেজ প্রতিনিধি

২৩ এপ্রিল ২০২৬, ১২:২৭ পিএম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদল।

বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা কলেজের এ ভবনের দেয়ালে 'গুপ্ত রজিনীতি নিপাত যাক' লিখনের মাধ্যমে তাদের কর্মসূচি শুরু করেন। এরপর তারা কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে 'ওরা গুপ্ত' , 'গুপ্তকে না বলি' এবং কলেজের বি ভবন ও সি ভবনে 'গুপ্ত রাজনীতি নিষিদ্ধ' , 'গুপ্ত রাজনীতি চলবে না' ইত্যাদি স্লোগান কলেজের দেয়ালে দেয়ালে লিখেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। 

কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক ইরফান আহমদ ফাহিম বলেন, চট্টগ্রামে দেয়াল লিখনকে কেন্দ্র করে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ছাত্রদলের ওপর নেক্কারজনক হামলা চালিয়েছে। রাজিনীত চলবে না মানে কি, সেখানে কোনো রাজনীতি চলবে না? গুপ্ত লেখাতে তাদের অন্তরজ্বালা শুরু হলো কেন ?  তার মানে স্পষ্ট তাদের গুপ্ত রাজনীতি সেখানে চলছে। তার প্রতিবাদেই জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মী হিসেবে আমরা মনে করছি এই গুপ্ত চর্চা বন্ধ হওয়া উচিত। 

তিনি আরও বলেন, রাজনীতি করলে শিক্ষার্থীদের সাথে উন্মুক্ত রাজিনীত করুক। শিক্ষার্থীরা যাকে গ্রহণ করার তাকে গ্রহণ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি ডাকসুর ভিপি হয়েছেন তিনি গুপ্ত ভাবে হলে থেকেছে, ছাত্রলীগ করে নৌকা স্লোগান দিয়েছে। আমরা এমন গুপ্ত চর্চা দেখতে চায় না। আমরা চাই রাজনীতিতে সবাই অংশগ্রহণ করুক এবং সেটা প্রকাশ্যভাবে। এইজন্যই শিক্ষার্থীদেরকে সচেতন করতেই আমাদের দেয়াল লিখন কার্যক্রম। 

উল্লেখ্য, গতকাল চট্টগ্রাম সিটি কলেজে দেয়ালে ‘গুপ্ত’ লিখনকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.