× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নেত্রকোণার কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধের ঘটনায় ১ নারী নিহত আহত ২০

সারোয়ার পারভেজ বাবু, নেত্রকোণা

২২ এপ্রিল ২০২৬, ২০:১৮ পিএম

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় এক নারী নিহত এবং দু-পক্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। ২২ এপ্রিল বুধবার আনুমানিক সকাল ১১ ঘটিকার সময় রয়েল বাড়ি ইউনিয়ন মধ্য আমতলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,তারা দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে  দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে সংঘর্ষে ঘটনাটি ঘটে। আহতদের প্রতিবেশী লোকজন দ্রুত উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোমা আক্তার (৩০) নামের এক নারীকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতাল সূত্রে জানা যায়,আহতদের মধ্যে অন্তত ৪ থেকে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানোর প্রস্তুতি চলছে।

এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য  অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.