× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জলবায়ু পরিবর্তন বিষয়ে রুমায় আলোচনা সভা অনুষ্ঠিত

উবাসিং মারমা,রুমা প্রতিনিধি

২২ এপ্রিল ২০২৬, ১৬:৫৮ পিএম

বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় ইয়ুথ ডেভেলপমেন্ট ফর সাসটেইনেবল বাংলাদেশ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, ঝুঁকি এবং তা মোকাবিলায় করণীয় বিষয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় স্থানীয় প্রশাসন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন এখন একটি বৈশ্বিক সংকট হলেও এর প্রভাব স্থানীয় পর্যায়ে সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ, পানি সংকট, ভূমিধস এবং কৃষিতে বিরূপ প্রভাব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। একই সঙ্গে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশবান্ধব কার্যক্রম জোরদারের আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আয়েশা আক্তার এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সভাপতি  মোঃ তাওহিদুল ইসলাম,রিসার্চ অ্যান্ড পলিসি অফিসার অ্যানিকা তঞ্চঙ্গ্যা,কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড লিয়াজোঁ অফিসার উয়ং সিং মারমা। তারা নিজ নিজ বক্তব্যে জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যঝুঁকি, নারী ও শিশুদের ওপর এর প্রভাব এবং তরুণদের সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে পানিবাহিত রোগের বিস্তার, অপুষ্টি এবং নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনা সভায় অংশগ্রহণকারীরা মতামত দেন যে, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার, পাহাড় সংরক্ষণ, পানি ব্যবস্থাপনা উন্নয়ন এবং পরিবেশবান্ধব জীবনযাপনের অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। পাশাপাশি স্থানীয় জনগণকে প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রমের মাধ্যমে আরও সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভা শেষে অংশগ্রহণকারীরা সম্মিলিতভাবে পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.