× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জেলা যুবদলের সভাপতি মন্জুরল আজিম সুমনের ফেইসবুক স্ট্যাটাস ভাইরাল

মুহাম্মদ সুমন ভূঁইয়া, বেগমগঞ্জ (নোয়াখালী)

২২ এপ্রিল ২০২৬, ১১:৩০ এএম

নোয়াখালীর সাবেক পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলামের বিরুদ্ধে বিচার ও শাস্তির দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাস্ ভাইরাল হয়েছে।  জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন (জিএস সুমন) তার ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়া এই স্ট্যাটাসে সাবেক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করেছেন, যা ইতোমধ্যে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। কমেন্ট বক্সে সাবেক এসপির শাস্তির দাবীতে ঝড় উঠে।

স্থানীয় রাজনৈতিক মহল সরকারের কাছে অভিযোগ গুলোর নিরপেক্ষ তদন্তের দাবী জানাচ্ছে।

ভাইরাল হওয়া ওই স্ট্যাটাসে মনজুরুল আজিম সুমন দাবি করেন, নোয়াখালীতে দায়িত্ব পালনকালে সাবেক এসপি শহীদুল ইসলামের নির্দেশে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের উপর দমন-পীড়ন চালানো হয়েছিল। তার অভিযোগ অনুযায়ী, রাজনৈতিক প্রতিহিংসার কারণে অনেক নেতাকর্মীকে হয়রানির শিকার হতে হয়েছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্মকর্তার ভূমিকা ছিল বিতর্কিত, মামলা দিয়ে ঘুষ বানিজ্য, রিমান্ডে নিয়ে আদালতের নির্দেশনা না মেনে বৈদ্যুতিক শট্সহ অমানবিক নির্যাতন করে  মানবাধিকার লঙ্ঘন করেছিলো। এছাড়া বিগত শৈরশাসকের ইশারায় তিনি বিরোধীদল নেতাদের গ্রেফতার নিপিড়নে ব্যাস্ত ছিলেন। তার দায়িত্ব কালীনসময়ে বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীরা গায়েবী মামলার গ্রেফতার আতংকে পালিয়ে বেড়াতে হয়েছিল। তিনি ঐ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের নিকট  দাবী জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.