নোয়াখালীতে র্যাবের অভিযানে রাকিব (২১) নামের এক ধর্ষক মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র্যাব ১১, সিপিসি ৩ নোয়াখালীর আভিযানিক দল। মঙ্গলবার (২১ই এপ্রিল) সন্ধ্যায় র্যাব ১১, সিপিসি ৩, কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুহিত কবীর স্বাক্ষরিত এক প্রেস রিলিজে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৯টার নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন থেকে ডিএমপি ঢাকার কামরাঙ্গীচর থানার ধর্ষন মামলার প্রধান আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ রাকিব (২১) লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার , রাজেন্দ্রপুর ইউনিয়নের জামাল উদ্দিনের ছেলে।
প্রেস রিলিজ সূত্রে জানায়ায়, আমামী রাকিবের সাথে এ/পি-বড়গ্রাম (চেয়ারম্যান বাড়ী মোচড়), থানা-কামরাঙ্গীরচর, জেলা-ঢাকা এর সাথে মামলার বাদিনী ভিকটিম একই কারখানায় কাজ করে। কাজ করার সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় বিগত
ইং-২৩/০২/২০২৬ তারিখ সকাল অনুমান ০৬.০০ ঘটিকার সময় সহ বিভিন্ন তারিখ ও সময়ে আসামি ভিকটিমের শয়ন কক্ষে প্রবেশ করে
বিবাহের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে একাধিকবার ধর্ষণ করে এবং সু-কৌশলে ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে এবং ধৃত আসামী ভিকটিমের
প্রবাসী স্বামীর নিকট ভিডিও চিত্র পাঠায়ে বিভিন্ন সময় ৩,৪৭,০০০/-টাকা নিয়ে নেয় এবং আরো ২,০০,০০০/-টাকা দাবি করে। ভিকটিম এবং
ভিকটিমের স্বামী আসামীকে টাকা প্রদান না করলে আসামী ভিকটিমের নগ্ন ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে ক্ষতি সাধন করার হুমকি প্রদান
করলে ভিকটিম ডিএমপি ঢাকার কামরাঙ্গীরচর সূত্রোক্ত মামলাটি দায়ের করেন।
র্যাব-১১ এর সিপিসি-৩ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুহিত কবীর সেনিয়াবাত আরো বলেন, এঘটনায় আসামীকে আইনগত ব্যাবস্থা গ্রহনের জন্য বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।