× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপু‌রে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা শেষ

কামরুল হাসান টিটু, রংপুর ব‌্যু‌রো

২১ এপ্রিল ২০২৬, ১৬:১২ পিএম

রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা শেষ হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে পরীক্ষার্থীরা জেলার ৮৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছেন। 

পরীক্ষায় প্রথম দিনে ৫৭১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। সকালে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক আমির আলীসহ প্রশাসনের কর্মকর্তারা সাতগাড়া বায়তুল মোকাররম কামিল মাদ্রাসা, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, কালেক্টরেট স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনসহ সিসিটিভির মাধ্যমে পরীক্ষার পরিবেশ মনিটরিং করেন। 

পরীক্ষার প্রথম দিনে কোন কেন্দ্রে অসাদুপায় অবলম্বন কিংবা কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরীক্ষার প্রথম দিনে এসএসসি’র ২২১ জন, দাখিলের ২৮৯ জন, এসএসসি ভোকেশনালের ৬১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। 

চলতি বছর রংপুর জেলায় ৩২ হাজার ৪৮ জন এসএসসি, ৪ হাজার ৩৯৫ জন দাখিল ও ৩ হাজার ৫৭৬ জন এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জেলা পর্যায়ে ৫টি ভিজিলেন্স টিম ও মহানগরে ২০ জন ট্যাগ অফিসার পরীক্ষার সার্বক্ষনিক তদারকি করেছেন। 

এছাড়া পরীক্ষা চলাকালীন সার্বিক নিরাপত্তায় পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে ছিলেন।

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, এসএসসি পরীক্ষা একটি দীর্ঘ মেয়াদী পরীক্ষা। এটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, শিক্ষা বিভাগ, আইন শৃঙ্খলাবাহিনী যৌথভাবে কাজ করছে। আজ সুষ্ঠুভাবে প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বছর কেন্দ্রে ট্যাগ অফিসার নিয়োগ, সিসিটিভির মাধ্যমে পরীক্ষা কেন্দ্র মনিটরিংসহ ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.