× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চলন্ত ট্রেনে কাটা পড়ে রেললাইন মিস্ত্রির মৃত্যু

এম জামশেদ আলম, সীতাকুণ্ড প্রতিনিধি

২১ এপ্রিল ২০২৬, ১৫:৫৭ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রেনের ধাক্কায় এক রেললাইন মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সকালে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির আওতাধীন বাড়বকুণ্ড–কুমিরা রেলসেকশনে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নিহত মো. রফিকুল ইসলাম (৫৫) চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার ঘোড়ামারা গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ রেলওয়ে-এর অধীনে বাড়বকুণ্ড ১১ নম্বর গ্যাংয়ের মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে রফিকুল ইসলাম বাড়বকুণ্ড রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় রেললাইন মেরামতের কাজে যোগ দেন। সকাল আনুমানিক ৯টার দিকে লাইনে কাজ করার সময় একই সম‌য়ে উভয় লাইনে ট্রেন চলে আস‌লে তিনি আপ লাইনের ট্রেন দেখতে পেলেও ডাউন লাইনের চট্টগ্রামগামী আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস দেখতে পাননি। এতে ট্রেনের ধাক্কায় তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

সকাল সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোবাইল ফোনে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং স্থানীয় লোকজন ও সহকর্মীদের সঙ্গে কথা বলে পরিচয় নিশ্চিত করে।

পরে নিহতের স্বজন ও সহকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ শনাক্ত করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহতের ভাইয়ের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ি।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.