× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লক্ষ্মীপুরের তিন নারী নেত্রী সংরক্ষিত আসনে এমপি দৌড়ে, জামায়াত-বিএনপির মনোনয়ন

মাহমুদুর রহমান মনজু, লক্ষ্মীপুর

২১ এপ্রিল ২০২৬, ১৫:০৬ পিএম

লক্ষ্মীপুর জেলার তিন নারী প্রার্থী সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) হওয়ার দৌড়ে রয়েছেন। এ লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে তাদের মনোনয়ন দেওয়া হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর শহীদ ডা. ফয়েজ আহমেদের সহধর্মিণী মারজিয়া বেগম। তিনি দলটির একজন সক্রিয় নারী নেত্রী এবং কেন্দ্রীয় মহিলা বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। জানা যায়, তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নারী শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য বা সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন রেহানা আক্তার রানু। তিনি ফেনী অঞ্চলের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। রানু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সাবেক ভিপি এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি ছিলেন। পরবর্তীতে তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও বিএনপির সহ-প্রশিক্ষণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তার স্বামী ইঞ্জিনিয়ার মনিবুর রহমান চৌধুরী সবুজ, লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের আলীপুর গ্রামের বাসিন্দা এবং ছাত্রজীবনে ছাত্রদলের বুয়েট শাখার সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

এছাড়া বিএনপি থেকে আরেকজন মনোনীত প্রার্থী হলেন লক্ষ্মীপুরের বীথিকা বিনতে হুসাইন। তিনি স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা মরহুম সফিউল বারী বাবুর সহধর্মিণী। সফিউল বারী বাবু লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার কৃতি সন্তান ছিলেন। তিন নারী প্রার্থীর মনোনয়নকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.