নড়াইলে মাছিমদিয়া জোড়া পাম্প সংলগ্ন সরদার ফিলিং স্টেশন থেকে ডিজেল নিয়ে বাড়ি ফেরার পথে অসুস্থ্য হয়ে লাভলী বেগম নামে (৫০) বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামের দাউদ মোল্যার স্ত্রী লাভলী বেগম সকাল ৮টার দিকে মাছিমদিয়া সরদার ফিলিং স্টেশনে ডিজেল আনতে যান। তেল নিয়ে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক লাভলী বেগমকে মৃত ঘোষনা করেন।
নড়াইল জেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক লিপিকা রানী বিশ্বাস জানান, অসুস্থ্য অবস্থায় ৫০ বছর বয়সী ওই নারীকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।