× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভাঙ্গা ১১ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

২০ এপ্রিল ২০২৬, ১৫:০০ পিএম

ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। 

রবিবার (১৯ এপ্রিল) ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা টোল প্লাজা এলাকায় সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, লোহাগড়া থানার বাসিন্দা বি. এম. সাগর হোসেন (৩০) এবং মধুখালী থানার বাসিন্দা সজীব মোল্লা (৩২)। তাদের কাছ থেকে যথাক্রমে ৬ কেজি ও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুটি পৃথক অভিযানে তাদের আটক করা হয়। প্রথম অভিযানে বিকেল ৫টা থেকে ৫টা ৪৫ মিনিটের মধ্যে সাগর হোসেনকে এবং দ্বিতীয় অভিযানে সন্ধ্যা ৬টা ১৫ মিনিট থেকে রাত ৭টার মধ্যে সজীব মোল্লাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় ভাঙ্গা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ফরিদপুরের উপপরিচালক শিরিন আক্তার জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে অধিদপ্তর কঠোর অবস্থানে রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.