× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে হাম-রুবেলার টিকা পাবে তিন লক্ষাধিক শিশু

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো

১৯ এপ্রিল ২০২৬, ২১:২৯ পিএম । আপডেটঃ ১৯ এপ্রিল ২০২৬, ২১:২৯ পিএম

রংপুর সিটি কর্পোরেশনসহ জেলায় তিন লক্ষাধিক শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে। সোমবার থেকে শুরু হতে যাওয়া এ কর্মসূচী বাস্তবায়নে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। 

রবিবার (১৯ এপ্রিল) বিকেলে রংপুর সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে সংবাদ সম্মেলন করে সিভিল সার্জন ডাঃ শাহীন সুলতানা।

তি‌নি জানান, দেশব্যাপী হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইনের অংশ হিসেবে সোমবার থেকে আগামী ১০ মে পর্যন্ত  ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এক ডোজ করে টিকা দেয়া হবে। পূর্বে টিকা নেয়া ৬ মাস থেকে ৮ মাস বয়সী শিশুদের অতিরিক্ত ডোজ হিসেবে টিকা নিতে হবে। শুক্রবার, শনিবার ও ছুটির দিন ব্যতিত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রংপুর জেলার ১ হাজার ৪৮০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ১ হাজার ৮২২টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। জেলায় ২ লাখ ৫৬ হাজার ৩৭১ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ।

অপরদিকে সকালে রংপুর সিটি কর্পোরেশন মিলনায়তনে প্রশাসক অ্যাড. মাহফুজ-উন-নবী ডন সংবাদ সম্মেলন করে জানান, রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডের ২৮০টি টিকাদান কেন্দ্রে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচী বাস্তবায়ন করা হবে। 

নগরীতে ৭৮ হাজার ৬২৮ জন শিশুকে টিকা দেয়ার লক্ষ্যে মাত্রা নির্ধারণ করেছে সিটি কর্পোরেশন। এ সময় ভ্যাকসিনের কারণে কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে আতংঙ্কিত না হয়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের যোগাযোগের আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান ইবনে তাজসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.