লক্ষ্মীপুরের রামগঞ্জে আলোচিত ‘ক্ললেস’ হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত মূল দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে নি'হতের ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। স্থানীয়দের মতে, এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের এমন দ্রুত সাফল্যে স্বস্তি প্রকাশ করেছেন তারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল রাত আনুমানিক ৮টা থেকে ১৮ এপ্রিল দুপুর ১২টা ৪৫ মিনিটের মধ্যে কোনো এক সময়ে রামগঞ্জ উপজেলার ২নং নোয়াগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ডোমনন্দী এলাকায় শাহজাহান পাটোয়ারীর ধানক্ষেতে আব্দুর রহমান ওরফে মিন্টু (৫০) কে হ/ত্যা করে দুর্বৃত্তরা। পরে লা/শ গু/মের উদ্দেশ্যে ঘটনাস্থলেই ফেলে রাখা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি হ/ত্যা মামলা দায়ের করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ এপ্রিল ২০২৬ইং তারিখ রাত অনুমান ২ ঘটিকা হইতে ১৮ এপ্রিল ২০২৬ইং তারিখ অনুমান ১২:৪৫ ঘটিকার সময়ের মধ্যবর্তী যে কোন সময় রামগঞ্জ থানাধীন ২নং নোয়াগাঁও ইউনিয়নের ০৯নং ওয়ার্ড ডোমনন্দী সাকিনস্থ জনৈক শাহজাহান পাটোয়ারীর মালিকানাধীন ধানক্ষেত/ফসলি জমিতে অজ্ঞাতনামা আসামী/আসামীরা ভিকটিম আব্দুর রহমান প্রকাশ মিন্টু (৫০), পিতা-মৃত আব্দুল আউয়াল, সাং-চর মটোয়া, ৫নং ওয়ার্ড, ১৯নং চরমুটুয়া ইউপি, থানা- সুধারাম, জেলা- নোয়াখালীকে অজ্ঞাত কারনে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী ফাতেমা বেগম (৪২) বাদী হয়ে রামগঞ্জ থানায় এজাহার দায়ের করেন।
পরবর্তীতে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ উদ্দীন চৌধুরী এর সার্বিক দিক-নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল জলিল এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আব্বাছ আলী, এসআই (নিঃ) মোঃ আলমগীর, এএসআই (নিঃ) মোঃ মহিউদ্দিন সহ রামগঞ্জ থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত আসামীদের তথ্য পেয়ে রায়পুর থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে রায়পুর থানাধীন বাস স্ট্যান্ড এলাকা হতে চাঞ্চল্যকর হত্যা মামলার মূল আসামী ১। মো. মোস্তফা প্রকাশ হৃদয় (২৯), পিতা-মো. মঈন উদ্দিন, মাতা-রানী বেগম, সাং-চর মটুয়া (মজিবুল হক মুন্সী বাড়ী), ৪নং ওয়ার্ড, ১৯নং পূর্ব চর মটুয়া ইউপি, থানা-সুধারাম, জেলা-নোয়াখালী, ২। মো. সুমন (২৩), পিতা-মৃত মোঃ শাহ আলম, মাতা-মোবাশ্বেরা বেগম, সাং-চর মটুয়া, (আবু সাইদের বাড়ী), ৫নং ওয়ার্ড, ১৯নং পূর্ব চর মটুয়া ইউপি, থানা-সুধারাম, জেলা-নোয়াখালীদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। তৎক্ষনাত উপস্থিত লোকজনের সম্মূখে আসামীদ্বয়ের দেহ তল্লাশী করে আসামী ১। মো. মোস্তফা প্রকাশ হৃদয় (২৯) এর হেফাজত হতে ভিকটিম আবদুর রহমান মিন্টু (৩৬) এর ব্যবহৃত ১টি SAMSUNG GALAXY, মডেল-A-15 এন্ড্রয়েড মোবাইল ফোন এবং আসামী ২| মো. সুমন (২৩) এর হেফাজত হতে ভিকটিম আবদুর রহমান মিন্টু (৩৬) এর ব্যবহৃত ১টি MICRONEX, মডেল-MX-55 বাটন মোবাইল প্রাপ্ত হয়ে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ উদ্দীন চৌধুরী আরো জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
