× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চরফ্যাশনে জামায়াত নেতার ইন্তেকাল, পরিবারে শোকের ছায়া

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

১৯ এপ্রিল ২০২৬, ১৮:০১ পিএম

বাংলাদেশ জামায়াত-ইসলামী দলের মনোনীত (ভোলা-৪ আসনের) এমপি প্রার্থী, কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও এওয়াজপুর অযুফিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল আনুমানিক ৫৭ বছর।

রবিবার, ১৯ এপ্রিল, দুপুর আনুমানিক ২ টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


মাওলানা মোস্তফা কামালের মৃত্যুতে চরফ্যাশনসহ পুরো ভোলা জেলায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে ভোলা-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মাওলানা মোস্তফা কামাল ছিলেন একজন নিবেদিত ও সমাজকল্যাণমূলক ব্যক্তিত্ব। তার মৃত্যুতে এলাকাবাসী এক মহান ব্যক্তির অকালপ্রয়াণে শোকাহত।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.