× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টাঙ্গাইলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার

মোঃ শহিদুল ইসয়াম, ভূঞাপুর (টাঙ্গাইল)

১৯ এপ্রিল ২০২৬, ১৭:৩৮ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরে এক প্রতিবন্ধী তরুণী (২৫) কে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে ধর্ষক কমল সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) সকালে ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় অভিযুক্ত খানুরবাড়ি গ্রামের মৃত রাধিকা সরকারের ছেলে কমল সরকার (৪০) কে গ্রেফতার করা হয়।

জানা যায়, গত ১৮ এপ্রিল সকাল আনুমানিক ৯টার দিকে ভুক্তভোগী তরুণী বাড়িতে একা ছিল। এ সুযোগে অভিযুক্ত কমল সরকার বাড়িতে প্রবেশ করে তাকে জোর করে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। এ সময় তরুণীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে আসামি কমল সরকারকে গ্রেফতার করে।

ভুক্তভোগীর পরিবার জানায়, অভিযুক্তের বাড়ির পাশাপাশি ভুক্তভোগীর বাড়ি থাকায় তাদের সঙ্গে পূর্ব পরিচয় ও পারিবারিক যোগাযোগ ছিল। সেই সম্পর্কের সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। 

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.