× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লক্ষ্মীপুরে টিআরসি নিয়োগের প্রথম ধাপ সম্পন্ন: পুলিশ লাইন্সে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ

মাহমুদুর রহমান মনজু, লক্ষ্মীপুর প্রতিনিধি

১৮ এপ্রিল ২০২৬, ১৭:৪১ পিএম

“সেবার ব্রতে চাকরি”—এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে লক্ষ্মীপুর পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

১৮ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ, শনিবার সকাল ৭টা থেকে শুরু হওয়া এ কার্যক্রমে জেলার প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে বাছাইকৃত প্রার্থীরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী শারীরিক মাপ গ্রহণ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

নিয়োগ বোর্ডের চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার জনাব মোঃ আবু তারেক। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ স্নিগ্ধ আখতার, পিপিএম, পুলিশ সুপার (এপিবিএন হেডকোয়ার্টার্স, ঢাকা) এবং জনাব এবিএম নায়হানুল বারী, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।

নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে আরও উপস্থিত ছিলেন ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সাইদুর রহমান, খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ কামরুল ইসলাম, লক্ষ্মীপুর পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সার্বিক তত্ত্বাবধানে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লক্ষ্মীপুর জনাব হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী (পিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোহাঃ রেজাউল হক, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জনাব মোহাঃ আব্দুর রাশেদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কার্যক্রম শেষে পুলিশ সুপার প্রার্থীদের পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন এবং আগামীকাল সকাল ৭টায় মাঠে উপস্থিত থাকার আহ্বান জানান। পাশাপাশি প্রথম দিনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় নিয়োগ বোর্ডের সদস্য ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.