× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খাল পুনঃখনন কাজের উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে নতুন আশা

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

১৮ এপ্রিল ২০২৬, ১৭:২০ পিএম

মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ বাঁশগাড়ি এলাকায় ভাদুরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন।

জানা গেছে, জালাল হাওলাদারের বাড়ি থেকে লতু খান বাড়ি ব্রিজ পর্যন্ত খালটির পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। খালটি পুনঃখননের ফলে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সী, বাঁশগাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু ইসলাম সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা খাল পুনঃখনন উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কাজ সম্পন্নের দাবি জানিয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.