চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে মোহনপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৯৭৬ জন জেলে পরিবারের ২৫ দশমিক ২০ মেট্রিকটন এই ভিজি এফ এর চাউল বিতরণ করা হয় ৷
চাউল বিতরণ পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন,আমাদের জাতীয় সম্পদ ইলিশ মাছ রক্ষায় জাটকা ইলিশ শিকার হতে সবাইকে বিরত থাকতে হবে সরকারের আইন মানতে হবে ৷
জেলেদের উদ্যাশ্যে বক্তারা বলেন, জাটকা রক্ষা করলে এই জাটকাই ইলিশ হবে এবং এর সুফল আপনারাই ভোগকরবেন তাই সকল জেলেদেরকে অনুরোধ করবো আপনারা জাটকা ধরা থেকে বিরত থাকবেন ৷
চাউল বিতরনকালে উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসারের প্রতিনিধি স্কুল শিক্ষিকা ফেরদৌসী আখতার,মোহনপুর ইউনিয়ন পরিষদের সচিব মহি উদ্দিন আহাম্মেদ সোহেল, হিসাব রক্ষক নুর হোসেন বিপ্লব, ইউপি সদস্য মো: বিল্লাল তপদার, মো: নাদিম,মো: শাহাদাত হোসেন, মো: আলমগীর ,মহিলা ইউপি সদস্যা উম্মুল আয়মা লাইলী ও জেসমিন আক্তারসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ৷