× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লক্ষ্মীপুরে অবৈধ জেলে কার্ড ও ভিউ ব্যবসার বিরুদ্ধে জেলেদের মানববন্ধন-বিক্ষোভ

মাহমুদুর রহমান মনজু লক্ষ্মীপুর প্রতিনিধি

১৬ এপ্রিল ২০২৬, ১৪:১২ পিএম

লক্ষ্মীপুরে পরিবারতান্ত্রিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে জেলে কার্ড বিতরণ এবং সাংবাদিক পরিচয়ে ভিউ ব্যবসার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন অবহেলিত জেলেরা। বৃহস্পতিবার সকালে জেলা প্রেসক্লাবের সামনে বিএনপি নেত্রী নয়ন বেগমের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া জেলেরা অভিযোগ করেন, প্রকৃত জেলে হওয়া সত্ত্বেও তারা সরকারি কোনো সহায়তা পাচ্ছেন না। অন্যদিকে, প্রভাবশালীরা দালালচক্রের মাধ্যমে ভুয়া জেলে কার্ড তৈরি করে সুবিধা নিচ্ছে। চর রমনী মোহন ইউনিয়নে জেলে কার্ড নিয়ে দালালি, গরু দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আদায় এবং ভুয়া কার্ড তৈরির নামে অর্থ আত্মসাতের অভিযোগ তোলেন তারা।

এ সময় তারা ইমাম লীগ দোষের, খোকন মাঝি ও তার স্বজন পারভীন আক্তার, জালু মাঝি, আরিফ হোসেন, শাহানারা বেগম, বাংলা নুরাসহ একটি দালাল চক্রের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন এবং তাদের আইনের আওতায় আনার দাবি জানান।

বিএনপি নেত্রী নয়ন মেম্বার বলেন, “শত শত জেলে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছে। কিছু অসাধু ব্যক্তি সাংবাদিক পরিচয় ব্যবহার করে ভিউ ব্যবসা চালিয়ে প্রকৃত সাংবাদিকদের সম্মান ক্ষুণ্ন করছে।”

তিনি আরও বলেন, “এই ভিউ ব্যবসায়ীদের কারণে সমাজে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং অনেক সময় মা-বোনদের সম্মানহানি ঘটছে। তাই এসব অপতৎপরতার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে সাংবাদিক নেতৃবৃন্দ, প্রশাসন ও সরকারের প্রতি আহ্বান জানাই।”

মানববন্ধন শেষে জেলেরা তাদের দাবির পক্ষে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.