× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কোম্পানীগঞ্জে কৃষকদের মাঝে আউশের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

শাহাদাত হোসেন, কোম্পানীগঞ্জ (নোয়াখালী)

১৬ এপ্রিল ২০২৬, ১৪:১১ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার মোট ২ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে পর্যায়ক্রমে এই প্রণোদনা বিতরণ করা হবে। এর আওতায় প্রত্যেক কৃষক এক বিঘা জমির জন্য ৫ কেজি উচ্চফলনশীল জাতের আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার পাবেন।

কৃষি বিভাগ জানায়, উপজেলার দূরবর্তী ইউনিয়নগুলোতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে পর্যায়ক্রমে বীজ ও সার বিতরণ করা হবে। পাশাপাশি মাঠ পর্যায়ে এই কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করবেন।

এই উদ্যোগের ফলে কৃষকদের আউশ ধান আবাদে উৎসাহ বৃদ্ধি পাবে এবং কৃষি উৎপাদন আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

উপজেলা কৃষি অফিসার মুহা. বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনোরঞ্জন রায়, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আকরাম উদ্দিনসহ স্থানীয় কৃষি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.