× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুই সাংবাদিককে মারধরের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন

কবি নজরুল কলেজ প্রতিনিধি

১৬ এপ্রিল ২০২৬, ১৪:০৮ পিএম

কবি নজরুল সরকারি কলেজের দুই সাংবাদিককে মারধরের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।

বুধবার(১৫ এপ্রিল) সন্ধ্যায় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো: জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সংসদ দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়। বিজ্ঞপ্তিতে ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি শাকির আহমেদ ও এইচ এম আবু জাফরকে নিয়ে গঠিত এই কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা প্রদান করেছেন।

উল্লেখ্য, বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কলেজের মূল ফটকের সামনে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পেশাগত দায়িত্ব পালনের সময় দুই সাংবাদিককে রড দিয়ে মারধরের অভিযোগ উঠেছে কলেজ ছাত্রদলের বিরুদ্ধে।

জানা গেছে, কবি নজরুল কলেজ গেটের সামনে ছাত্রদলের দুই গ্রুপের হট্টগোল দেখে এগিয়ে যান ডেইলি ক্যাম্পাস-এর প্রতিনিধি ও কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক বিপ্লব শেখ এবং সোনালী নিউজের প্রতিনিধি ওবায়দুল হক। এসময় গোলযোগের ছবি তোলায় সাংবাদিকদের ফোন কেড়ে নেয় এবং সাংবাদিককে মারধর শুরু করে ছাত্রদলের নেতারা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৈশাখ উপলক্ষে ছাত্রদলের আয়োজিত কনসার্টে কলেজ ছাত্রদলের আহবায়ক ইরফান আহমদ ফাহিম ও সদস্য সচিব নাজমুল হাসান'র নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করে ১৫ই এপ্রিল বেলা ১২ টায় আবারও কলেজে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এসময় দুই সাংবাদিক ভিডিও ধারণ করায় কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রকি, ইভান সাব্বির, কর্মী উজ্জ্বল, জীবন, মাশরাফি, সাইফ, সাব্বির সহ বেশ কয়েকজন নেতাকর্মী ওই দুই সাংবাদিককে বেধড়ক মারধর করে।

তদন্ত কমিটির সদস্য শাকির আহমেদ বলেন, আমরা রাত্রেই দায়িত্ব পেয়েছি, এর মাঝে ভুক্তভোগীদের সাথে কথা বলেছি। আমরা তদন্ত করতেছি খুব দ্রুতই ফলাফল পাওয়া যাবে, আমাদের তদন্ত চলমান।

এ ছাড়াও মারধরের ঘটনায় ছাত্রদলের ছয়জন নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কলেজ শাখা ছাত্রদল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.