× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজধানীতে আনসার সদস্যদের তৎপরতায় ছিনতাইকারী হাতেনাতে আটক, উদ্ধারকৃত স্বর্ণালঙ্কার মালিককে ফেরত

১৬ এপ্রিল ২০২৬, ১২:২৭ পিএম

জননিরাপত্তা নিশ্চিতকরণে তাৎক্ষণিক পদক্ষেপ ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা রাজধানীর ব্যস্ত এলাকায় সংঘটিত এক ছিনতাইয়ের ঘটনা প্রতিরোধ করে ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে এবং ভুক্তভোগীর মালামাল উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে বাহিনীর সতর্ক উপস্থিতি ও দায়িত্বশীল তৎপরতা আবারও সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

এরই ধারাবাহিকতায় আজ ১৫ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২:০০ ঘটিকার দিকে ঢাকা মহানগর আনসার পশ্চিম জোনের আওতাধীন শেরেবাংলানগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটডোর এলাকায় টহল ডিউটি পালনকালে আনসার সদস্য পিসি মো. সাদেক হোসেন বাচ্চু এবং এপিসি মোঃ রাজিব হোসেন একটি ছিনতাইয়ের ঘটনা প্রত্যক্ষ করেন।

এসময় এক ছিনতাইকারী এক মহিলার স্বর্ণের কানের দুল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করলে কর্তব্যরত আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে ধাওয়া করে রাজিবুল ইসলাম নামের ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করতে সক্ষম হন। আটককৃত ব্যক্তির বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় বলে জানা যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ছিনতাইকারীর নিকট হতে উদ্ধারকৃত স্বর্ণের কানের দুল (২টি) তাৎক্ষণিকভাবে প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক উপস্থিতি, পেশাদারিত্ব ও দায়বদ্ধতার একটি সুস্পষ্ট প্রতিফলন দেখা যায়, যা জনসাধারণের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার করে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা বৃদ্ধি করে। একইসঙ্গে এ ধরনের কার্যকর হস্তক্ষেপ অপরাধপ্রবণতার বিরুদ্ধে একটি দৃঢ় বার্তা প্রদান করে যে, জননিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। ভবিষ্যতেও জনগণের জানমাল রক্ষা, অপরাধ দমন এবং নিরাপদ সামাজিক পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একইভাবে সতর্ক, সক্রিয় ও প্রতিশ্রুতিবদ্ধ ভূমিকা পালন করে যাবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.