"সাংগ্রাইমা ঞিঞি ঞাঞা হির্কেজেহ পাহমে" যার অর্থ হল- বৈসাবী আসছে চলো একসাথে মৈত্রীবর্ষন খেলি' এ-ই মধুর সুরের ছন্দে পুরো পাহাড় এখন উৎসবের আমেজ। মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব মাহা: সাংগ্রাই পোয়ে:।
এই উৎসবকে ঘিরে প্রতিটি পাহাড় ও প্রত্যেক গ্রামপল্লীতে সেজেছে বর্ণিল সাজসাজ রব। মাসব্যাপী এই আয়োজনকে ঘিরে পুরো পাহাড় জুড়ে বইছে আনন্দের হাওয়া। পাহাড়ের আনাচে কানাচে বৌদ্ধ ধর্মাবলম্বী মারমা সম্প্রদায়ের সামাজিক উৎসবটি ছড়িয়ে পড়েছে। আজ থেকে আনন্দে শোভযাত্রা মাধ্যমে শুরু হয়েছে মারমাদের ঐতিহ্যবাহী উৎসব মাহা: সাংগ্রাই পোয়ে:।
আয়োজকরা জানিয়েছেন, এ উৎসব চলবে ১৩ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত। চারদিনব্যাপী এ আয়োজনের কর্মসূচিতে রয়েছে শোভাযাত্রা, বয়োজ্যেষ্ঠদের পূজা, বুদ্ধস্নান, পিঠা উৎসব, ঐতিহ্যবাহী খেলাধুলা, তৈলাক্ত বাঁশে চড়া এবং মৈত্রী পানি বর্ষণ (জলকেলি) ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি নিজেদের ঐতিহ্য সংস্কৃতি পোশাকে নৃত্যরত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে উৎসব উদযাপন পরিষদ।
সকাল আটটায় বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠ প্রাঙ্গনে নিজেদের সংস্কৃতি পোশাকে জড়ো হন ১২টি সম্প্রদায়ের জাতিগোষ্ঠীর। এছাড়াও বিভিন্ন পেষ্টুন ব্যানার নিয়ে ছোট-বড় সকল বয়সের মানুষ শোভাযাত্রায় অংশ নেন।
এসময় আকাশে বেলুন উড়িয়ে সাংগ্রাই পোয়ে: শুভ উদ্বোধন করেন ৩০০ নং আসনের স্থায়ী কমিটি সদস্য সাচিংপ্রু জেরী। পরে জেলা শহর জুড়ে বের করা হয় বর্ণাঢ্য মঙ্গলময় শোভাযাত্রায়। অংশ নেন ১২টি সম্প্রদায়ের জনগোষ্ঠীর।
লিলিপ্রু মারমা বলেন, দীর্ঘ একবছর অপেক্ষা করে থাকি এই দিনটির জন্য। পুরানক বছরের গ্লানি মুছে নতুন বছরকে গ্রহন করতে এই অপেক্ষা। খুব ভালো লাগছে, আমরা পানি খেলা খেলবো, অনেক মজা করবো।
হ্লাহ্লা সে ও শৈখিং মারমা বলেন, নিজেদের সংস্কৃতি পোশাক পরে বিহারে ছোয়াই(আহার) দিতে যাবো' রাত্রে পিঠা বানাবো ও সবশেষে আমরা পানি উৎসবের মেতে উঠবো। তাই আমরা সবাই এক্সাইটেড।
পুলিশ সুপার আবদুর রহমান বলেন, পাহাড়ের নববর্ষ ও সাংগ্রাই পোয়ে: উৎসবকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা মাঠে প্রস্তুত রয়েছে।