× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টেম্পু রাখা নিয়ে চালক-নিরাপত্তাকর্মী সংঘর্ষ: সেবা বন্ধ রেখে বিপাকে রোগীরা

মাসুম চৌধুরী, চট্টগ্রাম।

১২ এপ্রিল ২০২৬, ২১:৩৩ পিএম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সংলগ্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ‘এপিক হেলথ কেয়ার’-এর সামনে টেম্পু দাঁড় করানো নিয়ে সিএনজি-টেম্পু চালকদের সাথে সিকিউরিটি গার্ডদের দফায় দফায় হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনার জেরে ক্ষুব্ধ হয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাদের জরুরি সেবা ও প্রধান ফটক বন্ধ করে দেয়, যার ফলে চরম ভোগান্তিতে পড়েন শত শত রোগী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে এপিক হেলথ কেয়ারের মূল ফটকের সামনে টেম্পু দাঁড় করানোকে কেন্দ্র করে দায়িত্বরত সিকিউরিটি গার্ডদের সাথে এক চালকের কথা কাটাকাটি হয়। তর্কাতর্কির এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। খবর পেয়ে আশেপাশের অন্যান্য টেম্পু চালকরা জড়ো হয়ে সিকিউরিটি গার্ডদের ওপর চড়াও হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

হামলার প্রতিবাদ ও নিরাপত্তার অজুহাতে তাৎক্ষণিকভাবে এপিক হেলথ কেয়ার কর্তৃপক্ষ তাদের সকল কার্যক্রম ও জরুরি সেবা বন্ধ করে দেয়। এতে ভেতরে থাকা রোগী ও বাইরে থেকে আসা জরুরি রোগীদের সেবা পাওয়া অনিশ্চিত হয়ে পড়ে। হাসপাতালের সামনে আসা এক রোগীর স্বজন আক্ষেপ করে বলেন, "সামান্য একটা বিষয় নিয়ে হাতাহাতি হলো, আর সেটার সাজা দেওয়া হচ্ছে অসুস্থ রোগীদের। সেবা বন্ধ করে দেওয়া কোনোভাবেই কাম্য নয়।"

এপিক হেলথ কেয়ারের পক্ষ থেকে জানানো হয়েছে, টেম্পু চালকদের বেপরোয়া আচরণ ও তাদের কর্মীদের ওপর হামলার কারণে নিরাপত্তার স্বার্থে তারা আপাতত সেবা কার্যক্রম স্থগিত রাখতে বাধ্য হয়েছেন। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কার্যক্রম পুরোদমে শুরু করতে পারছেন না।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। টেম্পু চালকদের দাবি, সিকিউরিটি গার্ডরাই প্রথমে তাদের সাথে দুর্ব্যবহার করেছে।

চমেক এলাকায় যানজট নিরসন ও ক্লিনিকগুলোর সামনে অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন সাধারণ মানুষ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.