× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কোম্পানীগঞ্জে ১৯ মামলার আসামি মাসুদ গ্রেফতার

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

১২ এপ্রিল ২০২৬, ১২:৪২ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা এলাকায় বিশেষ অভিযানে দীর্ঘদিন পলাতক একাধিক মামলার আসামি রফিকুল ইসলাম ওরফে মাসুদ ওরফে মাইস্যা (৩৮) কে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

শনিবার (১১ এপ্রিল)রাতে উপজেলার মুছাপুর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাসুদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অস্ত্র, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি ও চাঁদাবাজিসহ মোট ১৯টি মামলা রয়েছে। এছাড়া তার নামে একাধিক গ্রেফতারি পরোয়ানাও ছিল। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে শুক্রবার রাতে থানা পুলিশের একটি চৌকস দল তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযানে নেতৃত্ব দেন বিমল কর্মকার, ওসি (তদন্ত), কোম্পানীগঞ্জ থানা। এ সময় তার সঙ্গে ছিলেন এসআই মঈনুল হোসেন, আব্দুল্লাহ আল মামুন ও ইসহাক খন্দকারসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

পুলিশ জানায়, গ্রেফতারের পর আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ছিল, ফলে তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.