× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাতিয়ায় ৮১৫ লিটার অবৈধ জ্বালানি তেলসহ আটক ৪

মো. এনায়েত হোসেন, নোয়াখালী প্রতিনিধি

১২ এপ্রিল ২০২৬, ১২:০২ পিএম

নোয়াখালী হাতিয়ায় প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের ৬ হাজার ৮১৫ লিটার অবৈধ জ্বালানি তেলসহ ৪ জনকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার ১১ এপ্রিল বিকালবেলা কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্রে জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার সকাল সাড়ে ৬টায় কোস্ট গার্ডের একটি টিম নলচিরা ঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন ঐ এলাকায় বিদেশি তেলবাহী জাহাজ হতে শুল্ককর ফাঁকি দিয়ে আসা প্রায় ৭ লক্ষ ৯১ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৮ শত লিটার পেট্রোল,২ হাজার ১৫ লিটার ডিজেল এবং পরিবহন কাজে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ ৪ জনকে আটক করতে সক্ষম হয়েছে। এদিকে আটককৃত আসামী ১। মোঃ মিলন(২২) নলচিরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড, মৃত মোশাররফ হোসেন এর ছেলে।

২। মো. রিয়াজ(২০) নলচিরা ইউনিয়নের  ৯ নং ওয়ার্ডের মৃত মোহাম্মদ কবির উদ্দিনের ছেলে এবং ৩। মো. স্বপন(২২) নলচিরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মোঃ কামরুল ইসলামের ছেলে ৪। মো. ফয়েল(১৯) নলচিরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মো. সমির এর ছেলে বলে জানা যায়। 

জব্দকৃত অবৈধ জ্বালানি তেল ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালানরোধে ও দেশের অভ্যন্তরীণ বাজারকে স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.