× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইটের আঘাতে ভ্যানচালকের মৃত্যু

রাজশাহী ব্যুরো:

১০ এপ্রিল ২০২৬, ১৫:২৯ পিএম

রাজশাহীর মোহনপুর উপজেলায় সামান্য বিষয়কে কেন্দ্র করে এক ভ্যানচালককে ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ভ্যানচালক আলম আলী উপজেলার বেলগাছি গ্রামের বাসিন্দা। তিনি মো. আশরাফের ছেলে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার বেলগাছি পূর্বপাড়া এলাকায় পাঠক ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মজিবর রহমান একটি চলন্ত ভ্যান থামানোর জন্য সংকেত দেন। তবে ভ্যানচালক আলম কিছুটা সামনে গিয়ে ভ্যান থামালে এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। একপর্যায়ে রাস্তার পাশে থাকা একটি ইট দিয়ে মজিবর রহমান ভ্যানচালক আলমের মাথার পেছনে কয়েকটি আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে আলম ভ্যান থেকে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত মজিবর রহমানকে পাঠক ক্লাবে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করতে গেলে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেওয়ার চেষ্টা করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের এএসআই বেলালউদ্দিনসহ দুই সদস্য সামান্য আহত হন।

বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে মোহনপুর থানার সেকেন্ড অফিসার এসআই মোদাসসের} হোসেন খাঁন জানান, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.