× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাভারে কাল ২৪ ঘণ্টা থাকবে না গ্যাস

সাভার প্রতিনিধি

০৯ এপ্রিল ২০২৬, ২১:২৫ পিএম

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৮টা থেকে শনিবার ১১ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত এই শাট-ডাউন কার্যকর থাকবে বলে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, এই দীর্ঘ সময়ে আশুলিয়া টিবিএস হতে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশের এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বেক্সিমকো ডিআরএস (বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স), কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর ও সাভার টাউন এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়া সাভার সেনানিবাস, উলাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনি, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ি, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া এবং দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশের গ্রাহকরাও গ্যাস পাবেন না।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, নয়াহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডাবর, ভাদাইল, লতিফপুর ও তৎসংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে। সাময়িক এই অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে এবং গ্রাহকদের রান্নার কাজ শেষে গ্যাসের চুলা নিরাপদভাবে বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.