× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জুড়ীতে গোপন অভিযানে ১৪’শ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দজুড়ীতে গোপন অভিযানে ১৪’শ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ

খোর্শেদ আলম জুড়ী (মৌলভীবাজার)

০৯ এপ্রিল ২০২৬, ২১:১৯ পিএম

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুত করা প্রায় ১৪’শ লিটার জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৮ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জুড়ী উপজেলার সমাই বাজারে ‘মেসার্স ইউনিক ট্রেডার্স’ নামক একটি প্যাকপয়েন্টে অভিযান চালানো হয়। অভিযানের পূর্বে প্রতিষ্ঠানটি তাদের কাছে কোনো জ্বালানি তেল মজুদ নেই বলে কর্তৃপক্ষকে জানালেও তল্লাশি চালিয়ে দোকান থেকে প্রায় ৬০০ লিটার ডিজেল ও ৭৫০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা আক্তার জানান, প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে মজুত করা প্রায় ১৪’শ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.