× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রূপায়ণ সিটি ও ঢাকা স্পেশালাইজড হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

০৯ এপ্রিল ২০২৬, ২১:১৬ পিএম

রাজধানীতে আধুনিক নগর জীবন ও উন্নত স্বাস্থ্যসেবার সমন্বয় ঘটাতে রূপায়ণ সিটি ও ঢাকা স্পেশালাইজড হাসপাতালে এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

 বৃহস্পতিবার  (৯ এপ্রিল ২০২৬) রাজধানীর স্কাইভিলা লাউঞ্জ-০১-এ অনুষ্ঠিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

চুক্তিতে ঢাকা স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক এস এম জাহাঙ্গীর হোসাইন এবং রূপায়ণ সিটি উত্তরা-এর সিবিও কাজী মনজুর আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এই সমঝোতা স্মারকের আওতায় রূপায়ণ সিটির বাসিন্দাদের জন্য উন্নত ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি কর্পোরেট স্বাস্থ্যসেবা সুবিধা, জরুরি চিকিৎসা সহায়তা এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থার সহজলভ্যতা বাড়াতে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে।

কাজী মনজুর আহমেদ বলেন, এই উদ্যোগ শুধুমাত্র একটি চুক্তি নয়, বরং নাগরিকদের জীবনমান উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আধুনিক নগরায়নের সাথে মানসম্পন্ন স্বাস্থ্যসেবার সংযোগ স্থাপনের মাধ্যমে একটি টেকসই ও মানবিক নগর গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

“আজকের এই সমঝোতা স্মারক স্বাক্ষর আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মুহূর্ত। রূপায়ণ সিটি ও ঢাকা স্পেশালাইজড হাসপাতালে এর এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা একটি আধুনিক, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত নগর জীবনের পথ প্রশস্ত করছি।

তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য শুধু আবাসন বা চিকিৎসাসেবা প্রদান নয়, বরং মানুষের জীবনকে আরও সহজ, নিরাপদ ও উন্নত করা। এই চুক্তির মাধ্যমে রূপায়ণ সিটির বাসিন্দারা উন্নত চিকিৎসাসেবা সহজেই গ্রহণ করতে পারবেন। আমি বিশ্বাস করি, এই যৌথ উদ্যোগ ভবিষ্যতে একটি মডেল হিসেবে কাজ করবে এবং দেশের অন্যান্য প্রতিষ্ঠানকেও এমন উদ্যোগ নিতে উৎসাহিত করবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.