× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি

বদরগঞ্জ রংপুর প্রতিনিধি

০৯ এপ্রিল ২০২৬, ১৩:৪৫ পিএম

রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনা ঘটেছে। গত (৮ মার্চ বুধবার) দিবাগত রাতে দুর্বৃত্তরা হাসপাতালের নতুন ভবনের একটি পানির মোটর চুরি করে নিয়ে যায়, আতঙ্কে কর্মচারীরা।

উপজেলা হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ৯ মার্চ সকালে হাসপাতালে কর্মচারীদের দেখতে পান মোটরের পাইপ ভেঙ্গে কেবা কাহারা চুরি করে নিয়ে গেছে। এছাড়া জানা যায় কয়েকদিন আগে নতুন ভবনের পানির পাইপ ভেঙ্গে নিয়ে যায় চলে যাও এ বিষয়ে প্রশাসনের নেই কোন ভূমিকা।এ ঘটনায় হাসপাতালের সেবা কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন। 

এ বিষয়ে বদরগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশিকুল আরেফিন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় চুরি হচ্ছে। পুলিশকে জানানোর পরও কোন তোর কে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এভাবে হাসপাতালে বারবার চুরি হলে সেবা কার্যক্রমে বিঘ্ন ঘটছে।

স্থানীয়দের দাবি, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা না হলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে।

এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান জাহিদ সরকার বলেন, হাসপাতালে পাহারাদার থাকার পরেও চুরি হয়েছে। চুরি হওয়া মালামাল উদ্ধারে কাজ শুরু চলছে। থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.