× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খুনের নগরীতে পরিণত হচ্ছে সীতাকুণ্ড, ভাটেরখীলে লাশ উদ্ধার

এম জামশেদ আলম, সীতাকুণ্ড প্রতিনিধি

০৯ এপ্রিল ২০২৬, ১৩:০৭ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে আবারও এক যুব‌কের মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সর্বশেষ মুরাদপুর ইউনিয়নের ভাটেরখীল সি-সড়কের পাশে লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত আনুমানিক ১টার দিকে পথচারীরা রাস্তার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত ব্যক্তির পরিচয় জাহাঙ্গীর আলম শামীম (৩৮) বলে জানা গেছে। তিনি সীতাকুণ্ড পৌরসভার ৯ওয়ার্ড শিবপুর এলাকার বাসিন্দা। তাঁর পিতা মৃত আবুল মুনসুর ও মাতা নুরজাহান বেগম। জানা গেছে, তিনি ভাটেরখীল শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, তিনি সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজ‌নি‌তীর সা‌থে জ‌ড়িত এবং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক ছিলেন।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লেনদেনজনিত পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

এলাকাবাসীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে সীতাকুণ্ডে হত্যাকাণ্ড, দুর্ঘটনা ও সহিংসতার ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে উদ্বেগ বাড়ছে। এর আগেও উপজেলার বিভিন্ন এলাকায় সহিংসতায় একাধিক হত্যার ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.