× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমাণ আদালত, ৭ জনকে জরিমানা ও ১ যুবকের কারাদণ্ড

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

০৮ এপ্রিল ২০২৬, ১৯:৩৪ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (৮ এপ্রিল) পরিচালিত পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতে সড়ক পরিবহন আইন অমান্য করায় ৭ জনকে জরিমানা এবং সরকারি আদেশ অমান্য করায় এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান। অভিযান চলাকালে ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ এর ৬৬ ও ৭২ ধারার শর্তসমূহ লঙ্ঘন করায় ৪টি মামলা করা হয়। এসব মামলায় ৭ জন ব্যক্তিকে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে ইউএনও জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং লাইসেন্সবিহীন চালকদের দৌরাত্ম্য কমাতে এ ধরনের তদারকি নিয়মিত অব্যাহত থাকবে।

অন্যদিকে, সরকারি নির্দেশ অমান্য করায় দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় মোবারক হোসেন (৩০) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস এই দণ্ডাদেশ প্রদান করেন।

সাজাপ্রাপ্ত মোবারক হোসেন উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে। আদালত সূত্রে জানা গেছে, জনস্বার্থে জারিকৃত সরকারি আদেশ লঙঘন করায় তাকে এই শাস্তি দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি দেখা গেছে। সচেতন মহল মনে করছেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের তাৎক্ষণিক ব্যবস্থা আইনশৃঙখলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.