× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নারায়ণগঞ্জে নিম্নমানের স্বাস্থ্যসেবার বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা ৫ লাখ ৫ হাজার টাকা

মো.আল আমীন প্রধান সোনারগাঁ, নারায়ণগঞ্জ।

০৬ এপ্রিল ২০২৬, ১৯:২৮ পিএম

নারায়ণগঞ্জে নিম্নমানের স্বাস্থ্যসেবা ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে মোট ৫ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ (০৬ এপ্রিল) তারিখে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই অভিযানে দুটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

প্রথম অভিযান চালান নবাব সলিমুল্লাহ রোড, সদর প্রতিষ্ঠান মেডিস্টার হাসপাতাল ও রেনেসা ল্যাব অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে সেবার মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি। এছাড়া নির্ধারিত রেটের চেয়ে অতিরিক্ত মূল্য আদায় করা হচ্ছিল। আরও গুরুতরভাবে, ওটি ও পোস্ট-ওটি রুমে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও প্রোটোকল অনুসরণ করা হয়নি। যথাযথ স্টেরিলাইজেশনের অভাব, প্যাথোলজিস্ট, ল্যাব টেকনিশিয়ান ও ডিপ্লোমা নার্সদের যোগ্যতার প্রমাণ প্রদর্শনে ব্যর্থতা এবং বেড অনুযায়ী প্রয়োজনীয় স্টাফ ও নার্সের অপ্রতুলতাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

দ্বিতীয় অভিযান করেন বি বি রোড পলি ডায়াগনস্টিক সেন্টার এখানে লাইসেন্সবিহীন কার্যক্রম পরিচালনা, সেবার মূল্য তালিকা সংরক্ষণ না করা, ইচ্ছেমতো মূল্য নির্ধারণ এবং যোগ্য ল্যাব টেকনিশিয়ান বা প্যাথোলজিস্ট ছাড়াই সাধারণ কর্মচারীদের দিয়ে বিভিন্ন প্যাথলজি টেস্ট পরিচালনার অভিযোগ পাওয়া যায়।

এসব অনিয়মের দায়ে মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আজকের এই অভিযান পরিচালনা করেন জনাব মো. তারিকুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ।

স্বাস্থ্যসেবায় অনিয়মের বিরুদ্ধে পরিচালিত এই অভিযানের সার্বিক সমন্বয় করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মো. রায়হান কবির।

অভিযানকালে র‌্যাব-১১, পুলিশ এবং সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.