× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বরিশালে কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

০৬ এপ্রিল ২০২৬, ১৯:১১ পিএম

কর্মসংস্থান ব্যাংকের গৃহীত ৯০ দিনের বিশেষ কর্মসূচি-র অংশ হিসেবে বরিশাল বিভাগীয় কার্যালয়ের বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুর অঞ্চলাধীন ২৩টি শাখার ব্যবস্থাপক ও ২য় কর্মকর্তাদের অংশগ্রহণে ০৬ এপ্রিল ২০২৬ তারিখ, সোমবার ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৬ মৎস্য প্রশিক্ষণ কেন্দ্র, কাশিপুর, বরিশালে অনুষ্ঠিত হয়েছে।

কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা ও মহাব্যবস্থাপক মো: আমিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আবু সাঈদ এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো: নজরুল ইসলাম খান ও মো: মোমতাজ উদ্দিন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে গুণগতমান নিশ্চিত করে ঋণ বিতরণ এবং টেকসই উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তিনি সকলের সমন্বিত উদ্যোগ, দায়িত্বশীলতা ও আন্তরিকতার মাধ্যমে বরিশাল বিভাগকে এগিয়ে নিতে এবং ব্যাংক কর্তৃক গৃহীত ৯০ দিনের বিশেষ কর্মসূচি সফল করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

ব্যবস্থাপনা পরিচালক গৃহীত কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে ঋণ আদায়ের হার বৃদ্ধি, শ্রেণিকৃত, খেলাপি ও অবলোপনকৃত ঋণ আদায় জোরদার এবং মামলাকৃত ঋণ নিষ্পত্তির হার বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি পেশাদারিত্ব ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করে প্রধান কার্যালয় নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।           

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.