× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‎সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC)'র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

আরফাত হোসেন- দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি

০৬ এপ্রিল ২০২৬, ১৩:২০ পিএম

‎‎সাংবাদিক, সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন  সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC)'র উদ্যোগে ঈদ পুনর্মিলনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগীতা এবং সাংবাদিকদের মাঝে লটারি ড্র র মাধ্যমে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। ৫ এপ্রিল (রবিবার) সন্ধ্যা ৭ টায় নগরীর চেরাগী পাহাড়স্ত আজাদী গলী বৈঠক খানা হলরুমে একটি গানের আসরের মাধ্যমে এই অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।

‎সংগঠনের পরিচালনা বোর্ডের প্রধান পরিচালক মো: কামাল উদ্দীনের পরিচালনায়, কেন্দ্রীয় কমিটির সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে, রেবেকা সুলতানা রেখা চৌধুরীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এস, এম,মিজান উল্লাহ।

‎উদ্ভোধক ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক, সম্পাদক  ও লেখক চট্টগ্রাম প্রেস ক্লাবের উপদেষ্টা মইনুদ্দিন কাদেরী শওকত। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিল্লাল হোসাইন, সাংবাদিক ইব্রাহিম কুতুবী, আব্দুল হামিদ, সাংবাদিক আবদুল মুবিন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম রানা, সাংবাদিক হোসাইন মিন্টু, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সাংবাদিক  আসিফ খন্দকার ও মাসুদ আলম, চট্টগ্রাম জেলা কমিটির সদস্য সচিব সাইফুর রহমান কেন্দ্রীয় কমিটির, যুগ্ন সাধারণ সম্পাদক জহিরউদ্দিন বাবর, সদস্য  আব্বাস উদ্দীন, মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন বিপ্লব সাংবাদিক সোহেল আমিন,  সাংবাদিক বিবি কুলসুম, সাংবাদিক রাজিব আহমদ, চট্টগ্রাম রিপোর্টার এসেসিয়েশনের সদস্য সাংবাদিক অন্তর রুবে, সাংবাদিক আলম, বাঁশখালী উপজেলা কমিটির সভাপতি আমিনুল ইসলাম,  সাধারণ সম্পাদক আবু ছিদ্দিক, বাঁশখালী কমিটির সদস্য মোহাম্মদ নুরুল আবছার, সাংবাদিক শহিদুল ইসলাম বাবলু, চ্যানেল প্রতিনিধি বেলাল,‎ শুরুতে সংগঠনের সদস্য মৌলানা আবছারের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের পরিচালক বিশিষ্ট লেখক ও গবেষক মো: কামাল উদ্দিন।

‎এছাড়া অনুষ্ঠানের লটারি ড্র প্রথম পুরস্কার বিজয়ী হয়েছেন মুরাদ হোসাইন বিপ্লব, কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী হয়েছেন রিহান শেখ, ফেইজবুক পেইজে লাইভের ভিউর উপরে প্রথম পুরস্কার বিজয়ী হয়েছেন জাগো বাঁশখালী চেয়ারম্যান আবু সিদ্দিক। ‎অনুষ্ঠান  শেষে অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ বিজয়ীদের মাঝে ঈদর আনন্দে পুরষ্কার  বিতরণ করা হয় ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.