× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হেমায়েতপুরে বিএনপি নেতার উদ্যোগে ফুটপাত ও সড়ক দখলমুক্ত

সাভার প্রতিনিধি

০৬ এপ্রিল ২০২৬, ১২:২৫ পিএম

সাভারের হেমায়েতপুর ঢাকা-আরিচা ও মানিকগঞ্জ বাইপাস সড়কের বাসস্ট্যান্ডে মহাসড়ক দখল করে রাখা ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।

রবিবার ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমানের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়।

তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে নেতাকর্মীরা সকল হকারদের বুঝিয়ে মহাসড়ক থেকে দোকান সরিয়ে দেন। এছাড়া জনস্বার্থে মহাসড়কে থ্রি-হুইলার চলাচল এবং অবৈধ পার্কিংও বন্ধ করে দেওয়া হয়েছে।

উচ্ছেদ অভিযানকালে অ্যাডভোকেট মো. মেহেদী হাসান বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের লোকাল লেন এবং মানিকগঞ্জ বাইপাস সড়কের বড় অংশ জুড়ে হকাররা দখল করে রেখেছিলেন। এর ফলে সেখানে তীব্র যানজট সৃষ্টি হতো এবং হকারদের ফেলা আবর্জনায় ড্রেনেজ ব্যবস্থা অকেজো হয়ে মহাসড়কে পানি জমে থাকতো। আজ সংসদ সদস্য আমান উল্লাহ আমানের নির্দেশনায় আমরা নেতাকর্মীদের সাথে নিয়ে এই দখলদারদের সরিয়ে দিয়েছি।

তিনি আরও বলেন, যতদিন তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন, ততদিন কাউকে মহাসড়ক দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করতে দেওয়া হবে না। এই জনহিতকর কার্যক্রম অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.