× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রী মীমের

মো. সাইফুল ইসলাম, নীলফামারী

০৬ এপ্রিল ২০২৬, ১২:২০ পিএম

নীলফামারীর ডিমলা উপজেলায় এক হৃদয়বিদারক দুর্ঘটনায় পুকুরের পানিতে ডুবে মীম (১১) নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের জলদানের পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মীম ওই এলাকার মোকছেদুল ইসলামের মেয়ে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে মীম তার কয়েকজন সমবয়সী বন্ধুকে নিয়ে গ্রামের একটি পুকুরে গোসল করতে যায়। খেলার ছলে পানিতে নেমে একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। তার সঙ্গীরা বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন।

খবর পেয়ে ডিমলা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময়ের উদ্বেগ আর উৎকণ্ঠার পর প্রায় দেড় ঘণ্টা চেষ্টার শেষে বিকেল ৫টার দিকে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে মীমকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একটি সম্ভাবনাময় ছোট্ট জীবনের এমন আকস্মিক নিভে যাওয়া পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। গ্রামের মানুষও স্তব্ধ হয়ে দেখেছে একটি নিষ্পাপ প্রাণের করুণ পরিণতি।

এ ঘটনায় এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা শিশুদের পানিতে নামার ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.