রংপুরের বদরগঞ্জে পূর্ব বিরোধের জেরে কয়েকটি দোকানপাটে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উত্তেজিত জনতা সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ থানায় ঘেরাওয়ের চেষ্টা করে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় দামোদরপুর ইউনিয়নের আমরুলবাড়ি আমবাগান বাজারে।
প্রত্যক্ষদর্শীরা আব্দুর রহিম, বাবু ও রেজাউল করিম জানান, হঠাৎ করে দেশীয় অস্ত্র লাঠি সোটা নিয়ে ১০-১২ জন ছেলে বাজারে এসে কয়েকটি দোকানে হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে। এতে দোকান মালিকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হন। হামলার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে দেন।
ঘটনার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীরা লোকজন বিক্ষোভ মিছিল বের করে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে থানার সামনে অবস্থান নেয়। একপর্যায়ে তারা থানায় ঘেরাওয়ের চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
ব্যবসায়ী মঞ্জুরুল হোসেন বলেন, আমার চায়ের দোকানে হঠাৎ করে ১০-১২ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে ভাঙচুর শুরু করে দেয় দোকানে থাকা যাবতীয় জিনিস ভাঙচুর করে টাকা পয়সা লুট করে নিয়ে যায় আমি এর সুষ্ঠু বিচার চাই।
পুলিশ জানায়, পরিস্থিতি শান্ত রাখতে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দিতে বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস।
এ ঘটনায় বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান জাহিদ সরকার অপরাধীরা যত বড় শক্তিশালী হোক না কেন তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।