× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামগতিতে চুরির রহস্য উন্মোচন: পুলিশের অভিযানে চোরাই মালামাল উদ্ধার, রিমান্ডে যুবক

মাহমুদুর রহমান মনজু, লক্ষ্মীপুর প্রতিনিধি

০৪ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পিএম

লক্ষ্মীপুরের রামগতিতে ধারাবাহিক চুরির ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ। বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে এবং জড়িত এক যুবককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

রোববার (০৩ এপ্রিল ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে রামগতি থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। রামগতি থানার মামলা নং-২১, তারিখ ২৬/০৩/২০২৬, পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় দায়েরকৃত মামলার আসামি মো. আরমান হোসেন দিপু (২৩) কে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রিমান্ডে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামি চুরির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরাই মালামাল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—৩টি সিলিং ফ্যান, ১টি গ্যাসের চুলা, ১টি কাপড় ইস্ত্রি (আয়রন), ১টি ইলেকট্রনিক কেটলি, ১টি কড়াই এবং ১টি হেয়ার ড্রায়ার।

স্থানীয়দের মতে, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। পুলিশের এই সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে।

রামগতি থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত জোরদার করা হয়েছে এবং চোরচক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.