× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মৌলভীবাজারে জ্বালানি তেল মজুদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায়

মো. আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার

০১ এপ্রিল ২০২৬, ২১:১৮ পিএম

মৌলভীবাজারে ডিজেল, পেট্রোল ও অকটেন অবৈধ উপায়ে মজুদ করে অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার  (১ এপ্রিল) দুপুরে সদর উপজেলার আপার কাগাবলা ইউনিয়ন ও আমতৈল ইউনিয়নে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। 

অভিযানকালে কাগাবলা বাজার ও খুশালপুর বাজারে কয়েকটি দোকানে জ্বালানি তেল পেট্রোল,অকটেন ও ডিজেল অবৈধ মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করার প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। 

এ সময় ৪টি দোকানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি), মৌলভীবাজার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন এর নেতৃত্বে চালানো ওই অভিযানে  সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার নির্দেশনা দেয়া হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন জানান, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.