মৌলভীবাজারে যুক্তরাজ্য ভিত্তিক আর্ন্তজাতিক চ্যারিটি সংস্থা নাজাত ইসলামী মারকাজের অর্থায়নে ও মৌলভীবাজার ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় মানবিক সহায়তার অংশ হিসেবে জেলা সদরের ৩০ জন গরীব অসহায় দুস্থ নারী-পুরুষদের মাঝে বিতরণ করা হয়েছে সেলাই মেশিন, হুইল চেয়ার ও প্যাডেল চালিত রিকশা।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের প্রেসক্লাব চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব জরুরী সহায়তা সামগ্রী সংশিষ্টদের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নাজাত ইসলামী মারকাজ ও গরীব এন্ড এতিম ট্রাস্ট ফান্ডের চেয়ারম্যান মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী।
এসময় প্রধান অতিথির বক্তব্যে নাজাত ইসলামী মারকাজ ও গরীব এতিম ট্রাস্ট ফান্ডের চেয়ারম্যান মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী বলেন, আমাদের কোন রাজনৈতিক লক্ষ্য নেই, আমাদের মূল লক্ষ্য হলো রমজান মাসে যুক্তরাজ্যে বসবাসরত আমাদের ভাই-বোনরা যে দান করেছেন ট্রাষ্ট ফান্ডের মাধ্যমে, সেটাকে গরীব মানুষের কাছে পৌঁছে দেয়া। তিনি বলেন আমাদের পরিকল্পনা আছে মৌলভীবাজারে ২শত রিকশা, ৩৫০টি হুইল চেয়ার, ২শ ৫০টি ঠেলা গাড়ী বিতরণ করব। তবে এখন পর্যন্ত এগুলো প্রস্তুত হয়নি। প্রস্তুত হলেই এসব সামগ্রী পৌঁছে দেয়া হবে গরীব মানুষদের কাছে।
তিনি আরও বলেন, আমারা আমাদের প্রবাসীদের সহায়তায় গরীব এন্ড এতিম ট্রাষ্ট ফান্ডের মাধ্যমে বিগত ১৯ বছর ধরে নিরবে সারা বাংলাদেশেই কার্যক্রম চালিয়ে আসছি। এখন পর্যন্ত বায়লাদেশে একহাজার ঘর নির্মাণ করে দিয়েছি, কিন্তু এর বিপরিতে আমরা বিশাল কোন প্রচারণা চালাইনি। কারণ আমাদের কোন রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য নেই,আমরা নিরবেই এই কাজগুলো চালিয়ে আসছি। ইতিমধ্যে উত্তরভঙ্গের জেলাগুলোতে ৩০টি মসজিদ নির্মাণ কাজ হাতে নিয়েছি।
শেখ শামসুজ্জামান আহমদ এর সভাপতিত্ব ও মৌলভীবাজার ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ডাঃ শেখ হোসাইন আহমদ হামিদী এর সঞ্চালনায় এবং প্রচার সম্পাদক মোঃ সাইদুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামেয়া আরাবিয়া টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল শায়খুল হাদিস মুফতি মাওলানা হাবিবুর রহমান ক্বাসেমী, মুফতি মাওলানা হাবিবুর রহমান শামিম, ব্যবসায়ী বদরুল আলম নোমান, তাজুল ইসলাম, ইছুব মিয়া ও বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব মো: রানা প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপস্থিত ৩০ জন নারী-পুরুষদের মাঝে হুইল চেয়ার,সেলাই মেশিন ও রিকশা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নাজাত ইসলামী মারকাজ ও গরীব এতিম ট্রাস্ট ফান্ডের চেয়ারম্যান মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী।