× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পদ্মা মেঘনা ও যমুনায় বিজিবি মোতায়েন; নজরদারি থাকবে ফিলিং স্টেশন ও সীমান্তে

রাজশাহী ব্যুরো

২৯ মার্চ ২০২৬, ১৮:৫৪ পিএম । আপডেটঃ ২৯ মার্চ ২০২৬, ১৯:৫৪ পিএম

দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও পাচার রোধে রাজশাহীতে ফিলিং স্টেশন ও ডিপোগুলোতে নজরদারি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৯ মার্চ) থেকে এই তৎপরতা শুরু করেছে বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়ন।

রাজশাহীতে পদ্মা, মেঘনা ও যমুনার তিনটি অয়েল ডিপো আছে। অয়েল ডিপো ও ফিলিং স্টেশনগুলোতে বিজিবির নজরদারি শুরু হয়েছে। এছাড়াও সীমান্ত এলাকা পদ্মার চরেও নজরদারি বৃদ্ধি করা হয়েছে যাতে ভারতে জ্বালানি তেল পাচার না হয়ে যায়।

রোববার বেলা ১১টায় নগরের শিরোইলে ডিপো এলাকায় সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার। তিনি জানান, ডিপোগুলোতে নিরাপত্তার জন্য বিজিবিকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এ জন্য তিনটি ডিপোতে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ডিপোর সার্বিক নিরাপত্তা এবং সরবরাহ নিশ্চিত করা এর উদ্দেশ্য।

তিনি জানান, পাশাপাশি ১২টি ফিলিং স্টেশনেও নজরদারি করা হচ্ছে। পাশ্ববর্তী দেশ ভারতে বাংলাদেশের চেয়ে জ্বালানী তেলের মূল্য বেশি। কাজেই বিদ্যমান বিশ্বপরিস্থিতির কারণে একটি অসাধু চক্র জ্বালানী তেল মজুদের পাশাপাশি অধিক মূল্যে বিক্রির আশায় তা সীমান্ত দিয়ে পাচারের চেষ্ট করে আসছে। এ জন্য সীমান্তেও নজরদারি বাড়িয়েছে বিজিবি।

রিয়াজ শাহরিয়ার জানান, এই সংকটকালীন মূহুর্তে নজরদারির পাশাপাশি রাজশাহীর স্থানীয় প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সব ধরনের সহযোগিতা করছে বিজিবি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.