× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদারগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

২৯ মার্চ ২০২৬, ১৫:১১ পিএম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মাসুদুর রহমান মাসুদের (৪৫) বিরুদ্ধে। শনিবার (২৮ মার্চ) বিকালে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ভেলামারী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার রাতেই শিশুটির মা বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযুক্ত মাসুদুর রহমান মাসুদ কড়ইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য ছিলেন। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

জানা গেছে, শনিবার বিকালে শিশুটিকে বাড়িতে একা রেখে শিশুটির মা তার দেবরকে রাস্তায় এগিয়ে দিতে যান। পরে সেখান থেকে শিশুটির মা তার জেঠা শশুরের বাড়িতে যান। এই সুযোগে শিশুটির প্রতিবেশী দাদা মাসুদুর রহমান মাসুদ মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করে। এই কথা কাউকে বললে মেরে ফেলার হুমকি দেয় শিশুটিকে। পরে শিশুটি কান্না করে তার মাকে সব খুলে বলে।

ধর্ষণের ঘটনার সত্যতা প্রমাণিত হলে সাবেক ইউপি সদস্য মাসুদকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান স্থায়ীরা।

এ বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান মাসুদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্ঠা করা হলে তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া যায়। 

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, এ ঘটনায় শিশুটির মা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। শিশুটিকে মেডিকেলের জন্য জামালপুরে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত মাসুদ পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্ঠা চলছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.