× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিংড়ায় জ্বালানি তেলবাহী লরির ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা

সিংড়া (নাটোর) প্রতিনিধি

২৯ মার্চ ২০২৬, ১১:৫২ এএম

নাটোরের সিংড়া উপজেলায় জামতলীতে একটি জ্বালানি তেলবাহী ট্যাংকার (ঢাকা মেট্রো-ব ২০-৬১০৯) ম্যানেজার আবু সাঈদকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে জামতলী যমুনা কোয়েল এর ডিস্ট্রিবিউটর আঁখি ফিলিং স্টেশনে তেল নামানোর পূর্বেই এই জরিমানা করা হয়। 

ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত জানান, জ্বালানি তেল এর সুষ্ঠু বন্টন নিশ্চিত করতে জেলা প্রশাসনের নির্দেশে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এতে সিংড়ার ৪টি ফিলিং স্টেশন পরিদর্শন শেষে উপজেলার জামতলী আঁখি ফিলিং স্টেশনে পরিদর্শন শেষে তেলবাহী ট্যাঙ্ক এ তেল পরিমাণে কম পাওয়া যায়। ট্যাংকের চালক কে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যমুনা অয়েল কোম্পানির ডিলার মেসার্স আঁখি ফিলিং স্টেশন এর জন্য আনা ৪ হাজার ৫০০ লিটার ডিজেলের মধ্যে ৫০০ লিটার ও সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল মধ্যে দেড় হাজার লিটার তেল নন্দীগ্রাম উপজেলার রনবাঘা ফিলিং স্টেশনে বিক্রি করা হয়। বিনা অনুমতিতে অন্যত্র এই তেল বিক্রি করার অভিযোগে ট্যাংকের ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো জানান, জ্বালানি তেল বিক্রয় এবং বন্টনে নৈরাজ্য ঠেকাতে এই অভিযান অব্যাহত থাকবে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.