× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাতকানিয়ায় ছাত্রদল নেতাকে অপহরণ করে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

জোবাইর বিন জিহাদী, সাতকানিয়া (চট্টগ্রাম)

২৯ মার্চ ২০২৬, ১১:১৪ এএম

চট্টগ্রামের সাতকানিয়ায় ছাত্রদল নেতা আব্দুল করিমকে অপহরণের পর জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ মার্চ) বিকেলে সাতকানিয়া উপজেলা চত্বর থেকে মিছিলটি শুরু হয় এবং সাতকানিয়া থানার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা ছাত্রদল নেতা আব্দুল করিমের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি হামলাকারীদের গ্রেপ্তার করা না হয়, তবে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক।এছাড়াও উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভা বিএনপি নেতা তসলিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মো. শফি, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা যুবদলের আহ্বায়ক ইফতেখার রাজিব, পৌরসভা যুবদলের আহ্বায়ক এস এম জাহেদ ও সদস্য সচিব মো. শাহজাহান।এছাড়া উপজেলা ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.