সাহস, দূরদর্শিতা ও নেতৃত্বের এক অনন্য উদযাপনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড উইমেন’স সামিট–২০২৬। এই সম্মানজনক আয়োজনটি উৎসর্গ করা হয়েছে সেই সব অসাধারণ নারীদের, যাঁদের সাফল্য বিভিন্ন শিল্পখাতকে এগিয়ে নিচ্ছে, সমাজকে শক্তিশালী করছে এবং বিশ্বপরিসরে বাংলাদেশের মর্যাদা আরও উঁচুতে তুলে ধরছে।
২৬ বছর ধরে অর্থনীতি, নেতৃত্ব ও সামাজিক পরিবর্তনের ধারাবাহিক বার্তা পৌঁছে দেওয়া সাপ্তাহিক প্রকাশনা অর্থকণ্ঠ ও আন্তর্জাতিক ব্যবসায়িক সাময়িকী বিজনেস আমেরিকা ম্যাগাজিনের যৌথ আয়োজনে এবং এনআরবি ওয়ার্ল্ড–এর সহযোগিতায় এই মহাসম্মেলন আগামী ৩১ মার্চ (মঙ্গলবার) বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল শেরাটনে অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এই বিশেষ সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো, "নারী জাগে, নারী জিতে—তার দীপ্তি ছড়িয়ে পড়ুক বিশ্বজুড়ে" (“Women Rise, Women Win — Let It Shine Across the World”)
পাশাপাশি সম্মেলনে দেশের ও প্রবাসের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখা ২০ জন বিশিষ্ট নারী যাঁদের নেতৃত্ব, উদ্ভাবন, সামাজিক দায়বদ্ধতা ও পেশাগত উৎকর্ষ আজকের বাংলাদেশকে বিশ্বমঞ্চে গর্বিত করছে তাঁদের বিশেষভাবে সম্মাননা প্রদান করা হবে।
বিশেষ ম্যাগাজিন উন্মোচন অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হবে বিশেষ সংখ্যা “100 Most Influential Bangladeshi Women Across the Globe ” এর জমকালো উন্মোচন। এই বিশেষ প্রকাশনায় দেশ-বিদেশে কৃতিত্বের স্বাক্ষর রাখা প্রভাবশালী বাংলাদেশি নারীদের অনুপ্রেরণামূলক জীবনযাত্রা ও নেতৃত্বগাথা তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে থাকছে-
রেজিস্ট্রেশন ও রিসেপশন
স্বাগত বক্তব্য
আর্থকণ্ঠের ২৬ বছরের পথচলার উপর বিশেষ প্রামাণ্য উপস্থাপনা
পাওয়ার প্যানেল: উইমেন বিয়ন্ড বর্ডারস — লিডিং চেঞ্জ অ্যাকরস সেক্টরস
পাওয়ার প্যানেল: হার লেগেসি, হার লিডারশীপ — উইমেন বিল্ডিং ফিউচারস থ্রু এডুকেশন এন্ড স্কিলস
পাওয়ার প্যানেল: রিডিফাইনিং দ্যা ফিউচার অব উইমেন'স ওয়েলনেস
“স্বপ্নজয়ী নারী সম্মাননা–২০২৬” প্রদান
বিশেষ ম্যাগাজিন উন্মোচন
"এমপাওয়ার্ড ভয়েসেস: হার স্টোরি, হার স্ট্রেনথ" সাংস্কৃতিক পরিবেশনা ও গালা ডিনার নারী উদ্যোক্তাদের সমর্থনে এক্সক্লুসিভ প্রদর্শনী স্টল