× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দক্ষিণ আফ্রিকায় ভিজিটিং প্রফেসর হিসেবে ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য

২৮ মার্চ ২০২৬, ১১:২৬ এএম

ইস্টার্ন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী দক্ষিণ আফ্রিকার কিম্বার্লিতে সল প্লাকি ইউনিভার্সিটি (Sol Plaatje University - SPU)-এ ফ্যাকাল্টি অফ ইকোনোমিক্স এন্ড ম্যানেজমেন্ট সাইন্স এর অধীনে হিসাব বিজ্ঞান ও অর্থনীতি বিভাগে ভিজিটিং প্রফেসর হিসেবে আমন্ত্রিত হয়ে বর্তমানে দেশটিতে অবস্থান করছেন। এই সম্মানজনক নিয়োগ প্রফেসর সোবহানীর একাডেমিক দক্ষতা, গবেষণায় উৎকর্ষতা, দূরদর্শী নেতৃত্ব ও উচ্চশিক্ষায় তার অনন্য অবদানের এক বৈশ্বিক স্বীকৃতি।

সফরকালে তিনি সেখানে বিশেষায়িত সেমিনার ও পাবলিক লেকচার প্রদান করবেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সাথে একাডেমিক ও গবেষণা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করবেন। এছাড়া তিনি সল প্লাকি ইউনিভার্সিটি এবং ইস্টার্ন ইউনিভার্সিটির মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরিতে কাজ করবেন।

গত ২৪ মার্চ তিনি দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এবং ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত ছুটিতে থাকবেন। তার অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ শামসুল হুদা ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.